মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৪ ১০:০৫:০৮
যশোরের বাঘারপাড়ায় মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে রুহুল আমিন (৪০) ও তৌহিদুর রহমান (৪২)।
মৃত ব্যক্তিদের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সন্ধ্যায় স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে ডা. শুভাশিষ রায় মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













