রাজবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৪ ১৮:৩১:১৪


রাজবাড়ীর কালুখালীতে বজ্রপাতে আসাদ শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের জামতলাপড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে ।

মারা যাওয়া আসাদ শেখ একই গ্রামের মো. বক্কার শেখের ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, দুপুরে আসাদ শেখ ও আশিকসহ তিন জন মাঠে ধানের চারা রোপন শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে

আসাদ শেখ মাটিতে পড়ে যায়। পরে আহত আসাদ শেখকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল হান্নান বলেন, বজ্রঘাতে আহত এক কিশোরকে সদর হাসপাতালে দুপুরে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই সে মারা যায়।

এম জি