ডিএসইতে লেনদেন কমেছে ২৮.০২%

প্রকাশ: ২০১৬-০৩-১১ ১২:০৯:৩২


dse.sunbdবিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৮ দশমিক ০২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৬২৮ কোটি টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৩ কোটি ৩০ লাখ টাকার।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৩৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৯০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ২৬ শতাংশ বা ১১ দশমিক ৬৯ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ০৭ শতাংশ বা দশমিক ৮০ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে দশমিক ১৪ শতাংশ বা ২ দশমিক ৩৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আলোচ্য সপ্তাহে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

সানবিডি/ঢাকা/আহো