লুজারের শীর্ষে জিপিএইচ ইস্পাত
প্রকাশ: ২০১৬-০৩-১১ ১৫:২৪:৪৬
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৮ দশমিক ১৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ২২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৮ দশমিক ০৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮২ লাখ ৩৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৪ কোটি ৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সে ১৫ দশমিক ০২ শতাংশ, বিডি ল্যাম্পসে ১৪ দশমিক ৩১ শতাংশ, ইস্টার্ন ব্যাংকে ১১ দশমিক ৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলে ১০ শতাংশ, কে অ্যান্ড কিউতে ৯ দশমিক ১৩ শতাংশ, গ্রিন ডেলটা ইন্স্যুরেন্সে ৯ দশমিক ০৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালে ৮ দশমিক ৭৭ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













