পুরনো এলসির গম আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ০৯:৫৮:৪১
সব ধরনের জটিলতার সমাধান শেষে ভারত পুরনো এলসির গম রফতানি অব্যাহত রাখায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গমের আমদানি বেড়েছে। এতে করে দেশের বাজারে শস্যটির দাম কেজিতে ৪-৫ টাকা করে কমেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে জুলাইয়ের শুরু থেকেই গম আমদানি অব্যাহত রয়েছে। মাসের শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত ২১ কর্মদিবসে ৪২৯টি ট্রাকে ১৭ হাজার ১৮২ টন গম আমদানি হয়েছে। এছাড়া চলতি আগস্টের চার কর্মদিবসে ৩৮টি ট্রাকে ১ হাজার ৪১৩ টন গম আমদানি হয়েছে। বন্দর দিয়ে গমের আমদানি বাড়ার ফলে সরকারের রাজস্ব আহরণ যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয়ও বেড়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













