‘‘ঘুমের মধ্যে বুঝতে পারলাম একটা হাত আমার প্যান্টির মধ্যে ঢুকছে’’

প্রকাশ: ২০১৬-০৩-১১ ১৮:০৪:২১


Padma‘অস্বস্তিতে হঠাত্ করেই আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম একটা হাত আমার প্যান্টির মধ্যে ঢুকে পড়েছে, ছোঁয়ার চেষ্টা করছে আমার যৌনাঙ্গ।’ নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এনেছেন সুপার মডেল পদ্মা লক্ষ্মী। কিছুদিন আগেই প্রাক্তন স্বামী সালমান রুশদিকে পক্ষান্তরে বিকৃতকাম বলেছিলেন তিনি। সেই বিস্ফোরক মন্তব্যের পর এবার সামনে আনলেন ছোট বেলায় তাঁর যৌন হেনস্থার কথা।
সম্প্রতী প্রকাশিত হয়েছে পদ্মলক্ষ্মীর আত্মজীবনী মূলক বই ‘লাভ, লস অ্যান্ড হোয়াট উই এট’।
সেই বইতে যেমন সালমান রুশদির সঙ্গে তাঁর বিবাহিত জীবনের সমস্যার কথা আছে তেমনই উঠে এসেছে তাঁর কিশোরীবেলার ভয়ঙ্কর কিছু কথাও।
ছোটবেলায় নিউইয়র্কের কুইনসে মা এবং সৎ বাবার সঙ্গে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতেন পদ্মা লক্ষ্মী। সেই বাড়িতে তাঁদের সঙ্গে থাকতে আসে বাবার এক আত্মীয়। পদ্মার ঘরেই তাকে থাকতে দেওয়া হয়। সেই সময়ই পদ্মাকে হেনস্থা করতে শুরু করে ওই আত্মীয়।
‘আমার ঘুমের সুযোগ নিয়ে কবে থেকে যে এই হেনস্থা চলেছে জানি না। কিন্তু প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে একটা অস্বস্তি আমাকে ঘিরে থাকত। কারণটা বুঝতে পারেনি। হঠাৎ একদিন ঘুম ভেঙে যায়। তারপর বুঝতে পারি কী ঘৃণ্য আচরণের শিকার আমি।’ নিজের আত্মজীবনীতে লিখেছেন পদ্মা লক্ষ্মী।
তিনি আরও লিখেছেন, এই কথা তাঁর মাকে জানানোর পর, তিনি বিশ্বাস করলেও মানতে চাননি আর কেউই। উল্টো পদ্মা লক্ষ্মীকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।
ছোটবেলায় নিকট আত্মীয়দের হাতে যৌন হেনস্থার ঘটনা একেবারেই বিরল নয়।বরং শতাংশের হিসেবে এর হার শিউরে দেওয়ার মত। এর আগে কলকি কোয়েচলিন, অনুরাগ কাশ্যপের মত সেলিব্রিটিরাও শৈশবে তাঁদের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে ছিলেন।