বঙ্গবন্ধু হত্যার সশস্ত্র প্রতিবাদকারীদের নিরাপত্তায় কমিশন গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১৭:৩৫:৫১


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সশস্ত্র প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭আগস্ট) বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার বাকির উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তাদের (প্রতিবাদকারীদের) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়।

রিটে জাতির জনকের হত্যার সশস্ত্র প্রতিবাদকারী পাঁচজনের নিরাপত্তাসহ বিভিন্ন আর্জি জানানো হয়েছে। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার বাকির উদ্দিন ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এম জি