রাত ১০টা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১৯:৫৪:১৭
পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানীসহ আশপাশের ১৩টি এলাকায় রোববার (৭ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (১০ ঘণ্টা) শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দা, আগানগর ও ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














