হজ শেষে দেশে ফিরলেন ৫৭৯০৯ হাজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৮ ০৯:১১:৩৯


সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে একদিনে আরও এক হাজার ৪৯৪ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (৭ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি।

সোমবার (৮ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৪১৫ হাজি দেশে ফিরেছিলেন।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৫৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৫৮ জন হাজি পরিবহন করেছে।

হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট সোমবারই শেষ হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে মোট ২৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

এনজে