সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও হলেন রফিকুল ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৮ ২০:৫৮:০২
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন রফিকুল ইসলাম। তিনি সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কর্মরত। এর আগে বিভিন্ন মেয়াদে এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন রফিকুল ইসলাম।
১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২৬ বছরের দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে এনআরবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।
রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব নিউক্যাসল, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ সম্পন্ন করেন। ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে হাভার্ড বিজনেস স্কুল (হাভার্ড ইউনিভার্সিটি), যুক্তরাষ্ট্র, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ে লন্ডন স্কুল অব ইকনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সাইন্স, ইউকে, আন্তর্জাতিক ব্যবসা ও ব্যাংকিং বিষয়ে লিডস্ বেকেট ইউনিভার্সিটি, ইউকে, ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা, আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্য বিষয়ে ফেডারেশন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া এবং অ্যাডভান্স কোর্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














