স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৯ ১৫:০৩:৪৫
ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবদুল আজিজকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুল আজিজ ঢাকার একটি প্রতিষ্ঠানে প্রহরী হিসেবে চাকরি করেন। সোমবার আবদুল আজিজ বাড়িতে আসেন। এ সময় তার সঙ্গে স্ত্রী নারগিস আক্তারের কথা-কাটাকাটি হয়। রাতে আবারও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় আবদুল আজিজ তার স্ত্রী নারগিস আক্তারকে মারধর করেন। পরে গুরুতর অবস্থায় নারগিস আক্তারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জানান, ঘটনার পর রাতে থানার সামনে দিয়ে আবদুল আজিজ হেঁটে যাচ্ছিলেন। এ সময় থানার কনস্টবেল তাকে জিজ্ঞেস করলে তিনি স্ত্রীকে খুন করার কথা জানান। পরে তাকে আটক করা হয়। মারা যাওয়া নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













