তুরাগে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-০৯ ১৬:৩৪:০১
গাজীপুরের তুরাগ নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কড্ডা খোয়ারপাড়া এলাকার আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার ইদ্দি হাসানের নাতি শিশির (১১)।
স্থানীয়রা জানান, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে নামে তিন শিশু। গোসল করতে গিয়ে দুই শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে পাশে থাকা অপর শিশুর চিৎকারে লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মতিউজ্জামান বলেন, শিশু দুটির লাশ পরিবারের কাছে রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













