করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৯

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৮-০৯ ১৬:৪৯:০৪


গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০৮ জনে। আর মোট রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এম জি