রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১০:৩৫:৪৩


রাজধানীর শ্যামপুর থানাধীন গেণ্ডারিয়া কাচা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাজী আব্দুল মান্নান শেখ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে গেণ্ডারিয়া কাঁচা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাসুম শেখ জানান, আমার বাবা গেণ্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ডহরি নৌপাড়া গ্রামে। বর্তমানে বাবা আমাদের সঙ্গে গেণ্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদে এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছের।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটি শ্যামপুর থানায় রয়েছে।

সানবিডি/এমআর