সাপ্তাহিক রিটার্নে ১০ খাত
প্রকাশ: ২০১৬-০৩-১২ ১২:০৭:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর (রিটার্ন) বেড়েছে ১০টি খাতে। দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে আইটি খাত। এই খাতে ৬ দশমিক ৭ শতাংশ রিটার্ন বেড়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুট খাতে ৩ দশমিক ২০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা সেবা খাতে ১ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে।
এছাড়া সিরামিক খাতে ১ দশমিক ৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ দশমিক ১ শতাংশ, প্রকৌশল খাতে ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৮ শতাংশ এবং আর্থিক খাত ও খাদ্য ও আনুষঙ্গিক দশমিক ৪ শতাংশ করে দর বেড়েছে।
অন্যদিকে, দর কমেছে বাকি ১০ খাতে। এর মধ্যে ট্যানারি খাত ও ব্যাংক খাতে দশমিক ১ শতাংশ করে, ওষুধ ও রসায়ন খাত এবং টেলিযোগাযোগ খাতে দশমিক ২ শতাংশ করে, জীবন বিমা খাতে দশমিক ৪ শতাংশ, সিমেন্ট খাত এবং বিবিধ খাতে দশমিক ৬ শতাংশ করে, সাধারণ বিমা খাতে ১ শতাংশ, ভ্রমণ খাতে ১ দশমিক ৬ শতাংশ এবং পেপার খাতে ২ দশমিক ৬ শতাংশ দর কমেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













