বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ম্যাচ কারখানার ৪ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১০ ১০:৫৩:২৩


ঢাকার শ্যামপুরে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন । তারা সবাই একটি ম্যাচ কারখানার শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, রতন (৩৫), সুনীল (৪০), রনি (২৯) ও আকাঈদ (২২)। তাদের মধ্যে রতন ও সুনীলের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

এ বিষয়ে স্থানীয় একজন জানান, ম্যাচ কারখানায় কাজ শেষে বাইরে বের হয়ে হাত-মুখ ধোয়ার সময় বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। এ সময় চারজন দগ্ধ হন।

তাদের মধ্যে রনি ও আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এনজে