একদিন পর হিলিতে বাণিজ্যিক কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১০ ১৪:৩০:৪৫
মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (১০ আগস্ট) বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আবারও দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান জানান, পবিত্র আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













