পাথর বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১০ ১৫:১৭:৪৯


গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাক উল্টে পাথরের নীচে চাপা পড়ে ট্রাকচালক মজনুমিয়া (৩৮) নিহত হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ট্রাকের ড্রাইভার মজনু মিয়ার চোখে ঘুম আসায় সম্ভবত হেলপারকে ট্রাকটি চালাতে দিয়ে পাথরের ওপর একটি শপ বিছিয়ে ঘুমিয়ে পড়েন। ট্রাকটি সাহেবগঞ্জ খামার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পাথরের নিচে চাপা পড়ে মজনু নিহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা পাথর সরিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এম জি