উত্তাল সাগরে ৩ দিনে ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১১ ০৯:৫৫:৪২


পটুয়াখালীতে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ১৯ জেলেসহ একাধিক মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া ৬টি মাছধরা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।

তিনি জানান, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ৮ আগস্ট থেকে ভোলা, কক্সবাজার, পটুয়াখালী জেলার ৬টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১৯ জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা।

সানবিডি/এমআর