এসপ্তাহে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৬-০৩-১২ ১৭:৫৪:১৫


Bangladesh-Lamps-Limited-222222222222222222-230x155-1আলোচিত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ব্যাংক এশিয়া এবং পূবালী ব্যাংক। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ল্যাম্পস

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৭০ টাকা ৭৫ পয়সা।

ওয়াটা কেমিক্যালস

ওয়াটা কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩ টাকা ৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬১ পয়সা।

পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা।