শ্যালিকাকে ধর্ষণের ভিডিও করল স্ত্রী, কারাগারে দুলাভাই
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১২ ১৪:৪৮:৩৬
চাঁদপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন হোসেন (৩২) কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার (১০ আগস্ট) মতলব দক্ষিণ থানার পুলিশ এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দুলাভাই সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। আটক সুমনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ আগস্ট সুমন হোসেন তার স্ত্রীসহ দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বহরি গ্রামে বেড়াতে আসে। পরেরদিন ৯ আগস্ট সুমন হোসেনের চলাফেরা অসংলগ্ন দেখে তার স্ত্রী পাশের বাড়িতে বেড়াতে যাবে বলে কিন্তু বেড়াতে না গিয়ে নিজ বসতঘরের আত্মগোপন করে। ওই সময় শাশুড়ি বাড়িতে ছিলো না। সুমন খালি বাড়ি পেয়ে শ্যালিকাকে ধর্ষণ করে। এদিকে স্ত্রী আত্মগোপন অবস্থায় বিষয়টি ভিডিও করে। ঘটনাটি ঘরের লোকজনসহ চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে সুমন বিষয়টি অস্বীকার করলে তার স্ত্রী ভিডিওটি দেখালে সে হতবম্ভ হয়ে পড়ে।
পরে তার শাশুড়ি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও উদ্ধারসহ আসামি সুমনকে আটক করে। আটক সুমন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শাশুড়ি জানান, সে আমার মেয়ের জীবন ধ্বংস করেছে। আমার বড় মেয়েকে ৬ বছর পূর্বে প্রেমের প্রলোভন দেখিয়ে অন্যঘর থেকে ভাগিয়ে এনে বিয়ে করেছে। গ্রেপ্তার ব্যক্তি পেশায় একজন ড্রাইভার।
সুমনের স্ত্রী জানান, ঘটনা সত্য। আমি ভিডিওটি ধারণ করেছি। এর সুষ্ঠু বিচার চাই।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আসামি সুমনকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













