দেশের মানুষ শান্তিতে আছে: রেলমন্ত্রী
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-১২ ২২:৪৮:৩৯
দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তির মধ্যে আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, একদিকে করোনা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব অস্থির অবস্থার ভেতর। কিন্তু এ সুযোগটা নিয়ে একটি মহল ও গোষ্ঠী চক্রান্ত ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ১৯৭৫ সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরি করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন আ স ম আবদুর রবরা। গণতন্ত্র মঞ্চের নামে তারা আবারও ষড়যন্ত্র করছেন। ৭ দলীয় জোটের নামে তারা ও তাদের দোসররা এক হচ্ছেন। এরা চিহ্নিত দেশের দুশমন। কাজেই আমাদের সাবধান হতে হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













