রেললাইনের পাশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৩ ১৫:৪২:৪৯
নাটোরে রেললাইনের পাশ থেকে নুরসাদ প্রামানিক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নুরসাদ (৩০) একই এলাকার রুপচান প্রমানিকের ছেলে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় নুরসাদ। এরপর রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক রাতেও নুরসাদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আজ (শনিবার) সকালে স্থানীয়রা নিখোঁজ নুরসাদের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের শরীরে শুধু মাত্র মাথায় জখমের চিহ্ন রয়েছে।
নাটোর সদর থানার ওসি মো. নাছির উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













