আরও ১৪৪ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৩ ১৭:০০:০০
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময় ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১২ অপরিবর্তিত আছে। এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জন।
শনিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫৬ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














