করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২৬
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ১৭:৪৮:৪২
দেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৩ জনে।
এছাড়া গত একদিনে ২২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন।
রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














