অস্ত্র পরিস্কারের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৫ ১০:২৫:৪৬


সিলেটের জকিগঞ্জের আইয়রগ্রাম সীমান্ত ফাঁড়িতে গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে অস্ত্র পরিষ্কার করার সময় গুলি বেরিয়ে তিনি প্রাণ হারান। নিহত বিজিবি সদস্যের নাম নিশান ভৌমিক। তাঁর বাড়ি নোয়াখালীর দৌলতপুরে।

এ বিষয়ে বিজিবি থেকে জানা যায়, সকালে ফাঁড়ির মধ্যে নিজের রাইফেল পরিস্কার করছিলেন নিশান। ওই সময় অসাবধানতায় গুলিবিদ্ধ হন তিনি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তাঁরা।

এনজে