বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএইচবিএফসি’র শ্রদ্ধা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৫ ১৭:৩০:৪৭


১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২-নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচীর নেতৃত্ব প্রদান করেন।

বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সকল মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।