বাইকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৫ ১৯:১৫:৪৭
পাবনার চাটমোহরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মতিন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মতিন পার্শ্ববর্তী মহেলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত মতিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













