কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৫ ২০:০৯:০০
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. তোহা পাটোয়ারী (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরআগে বেলা আড়াইটার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।
কারারক্ষী সাগর জানান, বেলা আড়াইটার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তোহা পাটোয়ারী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির হাজতি নম্বর ২৮২২০০/২২। তার বাবার নাম দ্বীন মোহাম্মদ পাটোয়ারী। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না আমরা। কর্তৃপক্ষ সবকিছু জানাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














