ডেঙ্গুতে আরও ৯৬ রোগী হাসপাতালে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৫ ২০:৩০:২৪
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৭ জনে।
সোমবার (১৫ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬৯ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ২৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৩৯৭ জনের মধ্যে ৩২৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ২১০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৪৫ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














