নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১৫ ২৩:৫৩:৩৫


রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ৫ পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটেলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৫ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এম জি