মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ-হত্যা: ৩ জনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৬ ১৮:২৬:০৯
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু। খালাস পেয়েছেন হাবিব ও শাওন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগর মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির ২য় তলায় বাদীর কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)রকিব উদ্দিন জানান, দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছে বাদীপক্ষ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













