নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জিপ, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৪:৪৪:৩৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ি (খোলা জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নম্বর কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।
নিহত ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায় বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে মাচালং বাজার থেকে একটি চাঁদের গাড়ি (খোলা জিপ) কলা বোঝাই করে বাঘইহাট বাজারে আসার পথে নাঙ্গলমারা (২নম্বর কালভার্ট) এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিপ গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীপ গাড়ি চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













