বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৫:৩৩:০৮


আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম গণতান্ত্রিক জোটের হরতালের প্রতি সমর্থনের কথা জানান।

সব ধরনের জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্য শেষে সাংবাদিকরা জানতে চান-২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপি সমর্থন দেবে কি না- জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময় বলে আসছি, যেকোনো দলের ন্যায়সঙ্গত দাবির প্রেক্ষিতে আন্দোলনকে আমরা সমর্থন করি।

সংবাদ সম্মেলনে মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

এম জি