মাতুয়াইলে কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১৮ ১৮:৪৫:২৬
ঢাকার মাতুয়াইলে টিনশেড একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে কাজ করছে।
তিনি বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














