চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-১৯ ১৭:১৬:২৮
৩০০ টাকা মজুরির দাবিতে সপ্তম দিনে দেশের ১৬৭টি চা বাগানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকরা।
সনাতন ধর্মাম্বলীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব থাকায় সকাল ১১ টা থেকে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে শুরু করে শ্রমিকরা।
বাগান মালিক বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয়ে সমঝোতা বৈঠক শেষে মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা করার কথা জানালে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, বাগানে পাতা নষ্ট হচ্ছে। এটি নষ্ট হলে মালিক পক্ষের তেমন কিছু যায় আসে না। কিন্তু শ্রমিকরা বঞ্চিত হবে হাজিরা থেকে। আমরা চাই না এভাবে পাতা নষ্ট হোক। মালিকদের প্রতি দাবি করছি বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত একটা মজুরি দেওয়ার জন্য।
উল্লেখ্য গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। এরপর ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহা সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













