কক্সবাজারে ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২০ ১৯:৫৯:৫২


বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে মহেশখালী চ্যানেলে আবু তৈয়বের মরদেহ ও সন্ধ্যায় সোনাদিয়া চ্যানেলে সাইফুলের মরদেহ ভাসতে দেখেন জেলেরা। পরে নিহতের স্বজনরা কোস্ট গার্ডের সহায়তা মরদেহ দুটি উদ্ধার করেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে করে তীরে ফিরেন আরও তিন জন। নিখোঁজ আট জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হলো আজ।

এম জি