বারিধারায় ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২০ ২১:৫৯:৩৮


রাজধানীর বারিধারায় ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) এক্সক্লুসিভ এ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ বাশার এবং ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকসের হেড অব সেলস এম আবু হাসিব রন এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের সুবিশাল কালেকশন থেকে কাস্টমাররা পছন্দের টাইলসটি বেছে নিতে পারবেন স্বাচ্ছন্দ্যে। দেশজুড়ে ডিবিএল সিরামিকসের ছয়টি এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার রয়েছে। তবে কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে দিন দিন এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ডিবিএল সিরামিকসের।

ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার বারিধারার ঠিকানা : প্লট ৪০ (গ্রাউন্ড ফ্লোর), রোড ৯, ব্লক জে, বারিধারা, ঢাকা।

এএ