দিল্লিতে বিমানের উড়োজাহাজ বিকল, ফ্লাইট বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২১ ০৯:০৯:২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ ভারতের নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় দিল্লিতে আটকেপড়া যাত্রীদের আনতে একটি উড়োজাহাজ পাঠিয়েছে বিমান। বিকল্প উড়োজাহাজেই যাত্রীরা দেশে ফিরবেন বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ওই উড়োজাহাজটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিল্লি থেকে ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু দিল্লিতে অবতরণের পর হাইড্রোলিকের পাইপে লিকেজ ধরা পড়ে। সেখানে উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে। এমন অবস্থায় দিল্লিতে আটকে পড়েন ১৬০ যাত্রী। পরে ওই যাত্রীদের আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেকটি উড়োজাহাজ পাঠায় বিমান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














