‘শেখ হাসিনা আছে বলে মানুষের অন্ন-বস্ত্রের ব্যবস্থা হয়েছে’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২১ ১৪:৫৭:৪৯
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আছে বলে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান চিকিৎসার ব্যবস্থা হয়েছে। শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিচার সম্ভাব হয়েছে। মুক্তিযোদ্ধারা তাদের হারানো চেতনা ফিরে পেয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা আমাদের আশা আকাঙ্খার শেষ আশ্রায়স্থল। তাকে ও তার দল আওয়ামীলীগকে টিকে রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে আর তার কন্যা দিয়েছে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ।
রোববার (২১ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট শেখ হাসিনা উপর গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বাংলাদেশের উন্নয়ন হয়। তাই আওয়ামী বিরোধী শিবির যাতে রাষ্ট্রীয় ক্ষতায় না আসতে পারে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী বিরোধী শিবির ক্ষমতায় আসলে আর একটা ১৫ আগস্ট সৃষ্টি হবে’।
নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাসের পরিচালনায় দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষক লীগের আহবায়ক এস এম নজরুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষেদের সাবেক সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













