২১ আগস্ট নিহতদের পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৭:০২:২৮


২১ আগস্টে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। রোববার (২১ আগস্ট) এক ফেসবুক বার্তায় দূতাবাস এই সমবেদনা জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়।

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন, ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন আরও ৫০০ জনের মতো নেতাকর্মী।

এম জি