স্বামীর অণ্ডকোষ ছিড়ে নিলেন স্ত্রী
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১৪:২৭:০৭
সংসারের কাজে প্রায় কোনও পুরুষই খুব একটা ভালবেসে সাহায্য করেন না স্ত্রীকে। তা বলে স্ত্রীরা যে তাঁদের অণ্ডকোষ কেটে বের করে আনেন- এমনটাও কিন্তু শোনা যায় না। অথচ, ঠিক এই ঘটনাটাই ঘটল রোমানিয়ায় লোনেল পোপা আর মারিনেলার ১৫ বছরের সংসারে।
মারিনেলার অভিযোগ, ঘটনার আগের দিন মদ খেয়ে চুর হয়ে বাড়ি ফিরেছিলেন পোপা। তার পর সারা রাত স্ত্রীকে ঠাণ্ডা লাগছে, ফায়ারপ্লেসের আগুনটা নিভে যাচ্ছে কেন বলে উত্যক্ত করেন তিনি। মারিনেলাও সহানুভূতি বশত কিছু বলেননি। সারা রাত কাটিয়ে দেন ফায়ারপ্লেসের ধারে বসেই।
ধৈর্যের বাঁধ তাঁর ভাঙে পরের দিন সকালবেলায়। সকালে ঘুম ভাঙার পরে পোপাকে যখন তিনি বাগানের ঘাস ছাঁটার কাজে সাহায্য করতে বলেন, পোপা অশ্রাব্য-কুশ্রাব্য কথা বলেন তাঁকে। থাকতে না পেরে রাগের মাথায় মারিনেলা চেপে ধরেন স্বামীর অণ্ডকোষ। টানাটানিতে একটি থলিটি ছিঁড়ে বেরিয়ে আসে বাইরে। পুলিশকে ঠিক এই বিবৃতিই দিয়েছেন মারিনেলা।
আপাতত অবশ্য অস্ত্রোপচারের পরে সুস্থই আছেন পোপা। পুলিশকে মারিনেলা মুচলেকা দিয়ে জানিয়েছেন, গায়ে কতটা জোর- এ নিয়ে তাঁর কোনও ধারণাই ছিল না। তবে, এবার হয়েছে। তাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন তিনি।সংবাদ প্রতিদিন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














