মেট্রোরেলের আরও আট বগি ও ৪ ইঞ্জিন পৌঁছেছে মোংলায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২২ ১৪:২১:১৯


একাদশ চালানে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য পৌঁছেছে বাগেরহাটের মোংলা বন্দরে।

আজ সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ এসব পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

এ বিষয়ে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার (২৩ আগস্ট) বন্দর ত্যাগ করবে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

এনজে