শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২২ ১৫:২৭:৪৭


জ্বালানি সাশ্রয়ে বুধবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷

সরকারি অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও ব্যাংকিং সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এম জি