চলন্ত বিমানে ৫ মহিলার কাণ্ড (ভিডিও)
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১৫:০৮:৪৬
বাসে, ট্রেনে চলার সময় প্রায়ই ঝগড়া বা তর্ক করতে দেখা যায় যাত্রীদের নিজেদের মধ্যে। কখনও বসার আসন পাওয়া নিয়ে। কখনও লোকের পায়ের উপর পা দিয়ে ফেলার জন্য। কখনও বা গায়ে-গা ঠেকিয়ে দাঁড়ানোর জন্য ছোটখাটো অশান্তি লেগেই থাকে।
কিন্তু এবার দেখুন যে ময়মনসিংহের লোকাল ট্রেনেও এমন ঝামেলা হয়তো হয় না, যা হয়েছে আমেরিকায়! তাও কোনও লোকাল ট্রেনে নয়, একেবারে ফ্লাইটে! বাল্টিমোর থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল একটি বিমান। সফরের মাঝে দুই মহিলা যাত্রী তাদের মিউজিক সিস্টেমে জোরে জোরে গান শুনছিলেন।
এতে অস্বস্তি হচ্ছিল বাকি যাত্রীদের। কিন্তু থামেননি ওই দুই মহিলা। তারা বক্সে আরও জোরে গান বাজানো শুরু করেন। এই ঘটনায় ক্ষেপে ওঠেন অন্য কয়েকজন মহিলা যাত্রী। ব্যস, বেধে যায় হাতাহাতি। পাঁচ মহিলা যাত্রী একে অপরের উপর ঝাপিয়ে পড়েন। কেউ টানেন চুলের মুটি। কেউ বা মারেন সজোরে ঘুসি। নিচের ভিডিওতে দেখুন ঠিক কী কী হল। সূত্র: জি নিউজ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













