গঠিত হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২২ ১৭:৩৫:৪৫


সিলেটের উন্নয়নে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন সরকার প্রধান। মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে অংশ নেন।

সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য সিডিএ করা হয়েছে যাতে সিলেটের সিটি কর্পোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়।

তিনি বলেন, এটা সিলেট শহর বিশেষ করে এখন সিলেট শহর ও আশেপাশে বেশ কিছু খুবই অপরিকল্পিতভাবে অনেক বিল্ডিং বা বিভিন্ন নির্মাণ হচ্ছে। যার ফলে শহরের সৌন্দর্য ও যাতায়াত বা কনজেশনটা আনপ্ল্যানড হয়ে যাচ্ছে। সে জন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এ আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।

এএ