রিজভীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োজন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২২ ১৯:১৭:২২


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা, আদালতের প্রতি চ্যালেঞ্জ ও ফৌজদারি অপরাধ।

তিনি বলেন, আমি মনে করি এজন্য রিজভির ‍বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, এজন্য রিজভী আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।

এ সময় অফিস-আদালতের সময়সূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, গ্রামে লোডশেডিং কমাতে এবং আমনের সেচ ঠিক রাখতে অফিস সময় পুননির্ধারণ করা হয়েছে। তবে এটি সাময়িক। আমনের সেচ দিতে এবং ফসলহানি রুখতে এ ব্যবস্থা বলেও জানান মন্ত্রী।

এম জি