খাগড়াছড়িতে ট্রাক উল্টে ২ শ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-২৩ ১২:০৭:১৯
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ বলেন, সকালে কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা কাঠের বোঝাই করার শ্রমিকরা নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পথে দুজন মারা যান।
মানিকছড়ি থানার ওসি শাহনুর আলম জানান, ট্রাক উল্টে দুজনের মৃত্যু হয়েছে। চালকসহ আহত কয়েকজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













