রহিমা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৮-২৩ ১৫:৫১:৫৫


চাঁদপুরের মতলব দক্ষিণের রসুলপুর গ্রামে রহিমা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরীর আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তিনি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন মতলব দক্ষিণের রসুলপুর এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২০ মে মতলব দক্ষিণ উপজেলায় রসুলপুর গ্রামে রহিমাকে হত্যা করা হয়। এ ঘটনার দুইদিন পর থানায় মামলা হয়।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের সেপ্টেম্বর আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

এম জি