সাবেক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৩ ১৮:১৭:৩১


রাজধানীর রমনা থানাধীন নিউ ইস্কাটন রোডে পুলিশের এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজির বাসার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা চুরি হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (২২ আগস্ট) রাতে ইস্কাটন গার্ডেন এলাকায় খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরি হয়। সঙ্ঘবদ্ধ চোরের দল পাইপ বেয়ে ওপরে ওঠে। তারা জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার ও অর্থ নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে। ভবনের সিসি ফুটেজ দেখে চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খন্দকার মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লকার ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। লকারের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার ও ডলার খুঁজে পাইনি। সিআইডি, এসবি ও থানা পুলিশ বাসা থেকে আলামত সংগ্রহ করেছে।’

এম জি